Logo
Logo
×

নগর জুড়ে

করোনা প্রতিরোধে শহরের র‌্যাবের সচেতনতা মূলক অভিযান

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১০:১৭ পিএম

করোনা প্রতিরোধে শহরের র‌্যাবের সচেতনতা মূলক অভিযান
Swapno

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস প্রতিরোধে, শহরে সচেতনতা মূলক অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ র‌্যাব ১১। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে র‌্যাব ১১ অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু সড়ক এবং শহীদ মিনারের আশেপাশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময়, হকার এবং বিভিন্ন ভাসমান দোকানগুলোকে অনির্দিষ্ট কালের জন্য বসতে নিষেধ করেছে আলেপ উদ্দিন।

 

এছাড়া দেশের বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে জনবহুল স্থানগুলোতে আসতে বারন কনের তিনি। 
এ বিষয়ে আলেপ উদ্দিন বলেন, আমরা নারায়ণগঞ্জ র‌্যাব ১১ এর পক্ষ থেকে দেশের করোনাভাইরাসের বর্তমান যেই অবস্থা সেটা প্রতিরোধের লক্ষে জনগণকে সচেতন করতে আজকে আমাদের এই প্রয়াস।

 

যেহেতু জন-সমাগম বেশি হয় সেখানেই করোনা অক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই জনগণ যাতে কোন জায়গাতে ভীড় করতে না পারে। পাবলিক প্লেসে ঘনঘন না যায়। এবং কি কি কারণে করোনাভাইরাস হতে পারে, সেটা সকলকে জানাতেই আজকে আমরা মাঠে নেমেছি। করোনাভাইরাসের বর্তমান অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমরা সকলকে আহবান জানিয়েছি যে,  প্রয়োজন ছাড়া আপনারা জনসমাগমস্থলে আসবেন না। 


তিনি আরো বলেন, আজকে আমরা যে সকল ভসমান দোকান উঠিয়ে দিয়েছি সেগুলো যাতে আর সেই জায়গাতে বসতে না পারে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন