Logo
Logo
×

নগর জুড়ে

চাষাড়ায় শহীদ মিনারে হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০২:০৬ এএম

চাষাড়ায় শহীদ মিনারে হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত
Swapno

শহর প্রতিনিধি : গত বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাষাড়া শহীদ মিনার সম্মুখে “আতঙ্ক নয়, সাবধনাতাই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যথেষ্ট” এই বক্তব্যকে সামনে রেখে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের গণসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে পথচারীদের মাঝে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।

 

 শত শত পথচারী এই হাত ধোয়া কর্মসূচীতে অংশ নিয়ে নিজেদেরকে পরিচ্ছন্ন করেছেন এবং টিস্যু দ্বারা হাত মুছে তারা এই কর্মসূচীকে প্রশংসা করেছেন।


সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, এডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, যুগ্ম সম্পাদক মাহামুদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, হাজী জাহাঙ্গীর কবির পোকন, হাজী লোকমান আহমেদ, কুতুবউদ্দিন আহমেদ, নাজমুল হাসান নান্নু, সাইফুল আলম নান্টু, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের সভাপতি বদরুল হক, ভোরের সাথী সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল হাই, মোঃ শফিকুল ইসলাম খান, দিল মোহাম্মদ দীলু, হাজী মোঃ মনির হোসেন, জহিরুল ইসলাম মিন্টু, শাহরিয়ার চৌধুরী ইমন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন আবুল সরদার, হাজী মোঃ ইসমাইল করিম, এস এম ইসমাইল, মোঃ ইদ্রিস, খ ম সুলতান, মোঃ আলমগীর হোসেন, আব্দুল্লাহ ইউসুফ, মোঃ ইয়াকুব, শওকত আলী রোমান সহ আরও শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় ঘোষনা করা হয় বৃহস্পতিবার বেলা ১১টায় চাষাড়া শহিদ মিনার সম্মুখে পুনরায় সাবান দিয়ে হাত ধোয়া সহ লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরন করা হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন