বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মহিলা পরিষদের আলোচনা সভা
প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০১:৩৯ এএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশমহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৮ মার্চ) বিকেল ৩টায় মহিলা পরিষদ জেলা সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি লক্ষ্মী চক্রবর্তীরসভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি অধ্যাপক রাশিদা আক্তার, মহিলাপরিষদ নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ ,গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনাআহমেদ,সাধারণ সম্পাদক এড. হাসিনা পারভীন,সহ সাধারণ সম্পাদক রহিমা খাতুন,সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস,আন্দোলনবিষয়ক সম্পাদক শোভা সাহা, লিগ্যাল এইড সম্পাদক শাহানারা বেগমসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন , বাংলাদেশের মুক্তির অগ্রদুত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে বাংলাদেশ মহিলাপরিষদ নারায়ণগঞ্জ জেলার তাঁর স্মৃতির প্রতি গভীর জানাচ্ছে। ১৭ মার্চ এই মহান নেতা জন্মগ্রহণকরেন। তিনি বাঙালী জাতিকে নতুন পরিচয় ও আত্মমর্যাদা দিয়েছিলেন।
দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব এই নেতা ৪৭’র আন্দোলন,৫২’র ভাষাআন্দোলন,৬৬’র ৬ দফা,৬৯’র গণঅভ্যুত্থান,৭১’র মুক্তিযুদ্ধ। সকল ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি গরীব-দুঃখী, মেহনতীমানুষের সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখতেন। তাঁর কর্মের জন্য তিনি সকলের কাছেস্মরণীয় হয়ে আছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তবেই দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।


