Logo
Logo
×

নগর জুড়ে

সমন্বয় পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উদযাপন

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৭:৩৬ পিএম

সমন্বয় পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উদযাপন
Swapno

যুগের চিন্তা ২৪ : মহান স্বাধীনতার স্থপতি , হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে সমন্বয় পরিষদ, শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা,কেককাটা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

 

বুধবার ( ১৮ মার্চ ) বিকেল চারটায় নগরীর শহর সমাজসেবা কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় । পরে কেক কেটে বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উদযাপন করেন সমন্বয় পরিষদের সদস্যরা ।

 

সমন্বয় পরিষদের সভাপতি মোঃ শামসুজ্জামান ভাষানীর সভাপতিত্বে ও সমন্বয় পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী।

 

আরোও বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সহ-সভাপতি এস এম আরিফ মিহির, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এড. নূরজাহান বেগম, সাধারণ সম্পাদক ও শহর সমাজসেবা কর্মকর্তা নূর ফারজানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খাঁন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ আসলাম, সাংস্কৃতিক সম্পাদক হাজী নাজির খান, সদস্য ডাঃ জি এম জব্বার চিস্তী, মোজ্জামেল হোসেন লিটন, মোজ্জামেল ভূইয়া,কাজল বেগম, রিতা রানী বনিক, মোঃ তারেক, মোঃ হাবিবুর রহমান, মো: মনিরুল ইসলামসহ সদস্যবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন