স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরের ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন মাসদাইরের উদ্যোগে মিলাদ দোয়া ও কেক কেটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বাদ এশা মাসদাইরে এ অনুষ্ঠানের আয়োজন হয়। এসময় সংগঠনের নতুন কার্যালয়েরও শুভ উদ্বোধন করা হয়।
মহানগর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্দ আলী ভূইয়র সভাপতিত্বে এবং জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি সালাম খন্দকার সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহসীন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি খাজা ইরফান আলী, সাংগঠনিক সম্পাদক জহিরুল আহসান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নিজামউদ্দিন ভূইয়া, আওয়মীলীগ নেতা রবু খান, মো. দুলু, রাজিব, সোহাগ ভূইয়া।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো.চান মিয়া, নজরুল ইসলাম খন্দকার, যতিন্দ্র বাবু এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. শাহজাহান।
এ সময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ১৭ই মার্চ। ১৭ই মার্চ মুজিব জন্মশতবার্ষিকীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি বাংলাদেশের আপামর জনগণের জন্য অপরিসীম আনন্দ-উচ্ছ্বাস ও পরম পাওয়ার একটি দিন। আজ থেকে শতবর্ষ আগের এই দিনে বাংলার আকাশে নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। তিনিই বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বক্তারা আরও বলেন, তিনি আমাদের সেই আদর্শ নেতা যার জীবন ও কর্ম দেশ ও জাতির গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। তার দিকনির্দেশনায় জাতি পেয়েছে একটি স্বাধীন দেশ, যার কারণে বাংলাদেশ নামের দেশটি বিশ্ব মানচিত্রে পেয়েছে স্থান এবং আমরা পেয়েছি একটি দেশের ঠিকানা। আজকে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।
বক্তারা বলেন, ১৭ই মার্চ আমাদের প্রাণের নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি তার সকল অবদানের কথা। আমরা কোনদিন তার রক্তের ঋণ শোধ করতে পারবো না। মুজিববর্ষে আমরা প্রত্যাশা করছি আমাদের জাতীয় জীবনের সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ-ত্যাগ-তিতীক্ষার প্রতিফলন ঘটুক।


