বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৬:৪৮ পিএম
স্টাফ রির্পোটার (যুগের চিন্তা ২৪) : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭) মার্চ নগরীর চাষাঢ়া রেল স্টেশন এলাকায় এস এম রিপন হোসেন এর আয়োজনে এ পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের সাবেক জি.এস আলহাজ্ব জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগ নেতা মাটি ও মানুষের কবি এডভোকেট মো: নুরুল আলম , নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো: শহীদ উল্লাহ , দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক মো: আরিফুজ্জামান আরিফ, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, মহানগর ঘাতক দালাল নিমূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্রত ভৌমিক, সাংগঠনিক সসম্পাদক পলিন, দপ্তর সম্পাদক রিপন ঘোষ, জেলা তাতীঁ লীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম, নারায়ণগঞ্জ জার্নালিষ্ট ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম সবুজ, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি শেখ মোক্তার হোসেন সহ অনেকে ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের সাবেক জি.এস আলহাজ্ব জাকিরুল আলম হেলাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন।
শিশুদের জন্য তার ছিল অসাধারন ভালোবাসা। সব সময় শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি সব সময় সচেষ্ট ছিলেন। জাতির জনক শুধু আমাদের নেতাই নয়। তিনি একজন বিশ্ব নেতা। বিশ্বের অন্যান্য নেতারা দুই একটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু শেখ মুজিবুর রহমানই একমাত্র নেতা যিনি বেশ কয়েকটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যুবকরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে দেশে কোন পথ শিশু থাকবেনা। আমরা সবাই রিপন হোসেন এর মত পথ শিশুদের জন্য কিছু করার জন্য সচেষ্ট থাকব। তবেই দেশ এগিয়ে যাবে।


