স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৭ মার্চ) সন্ধ্যায় নগরীর নতুন পাল পাড়া শ্রী শ্রী সত্যনাথ মন্দিরের বাইরে মোমবাতি প্রজ্বলন মাধ্যমে আলোর মিছিল বের করা হয় । আলোর মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় ।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিমাই চন্দ্র দে, মহানগর পুজা উদযাপন পরিষদের মহানগরের সভাপতি অরুন কুমার দাস, বন্দরের সভাপতি শংকর দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারন সম্পাদক ভজন দাস, মহানগরের সাধারন সম্পাদক রিপন কর্মকার, শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি আশিষ কুমার দাস, বন্দরের সভাপতি হরি সাহা, রিপন ভাওয়াল, সাংবাদিক উত্তম সাহা, কৃষ্ণ আচায্য, সুমন সাহা, পিন্টু রায়, সঞ্জয় দাস, জন সরকার, অরুন দেবনাথ, বিপ্লব কুন্ড, তপন ঘোষ, তপন গোপ, চঞ্চলা বর্মন, সুজন বিশ্বাস, কার্তিক সূত্রধর, শিপলু মোদকসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ।


