স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মুজিববর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তারা।
এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস.এম পারভেজ, সাধারণ সম্পাদক ও সাবেক নাসিক প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির। আরোও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাবুল দেওয়ান, নুর হোসেন, স্বপন দত্ত, শাহজামাল খোকন, মির্জা রুহুল প্রমুখ।


