বঙ্গবন্ধর জন্মশতবার্ষিকী : আলোক সজ্জায় ইউনিক ডায়াগনস্টিক সেন্টার
প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৩৯ পিএম
স্টাফ রিপোর্টর : যাথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন করবে শহরের ইউনিক ডায়াগনস্টি সেন্টার কর্তৃপক্ষ। এ উপলক্ষে ডায়াগনস্টিক সেন্টারটি আলোক সজ্জা সজ্জিত করা হয়েছে। আজ বাদ জোহর ইউনিকে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হবে।
ইউনিক ডায়াগনস্টি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও সমাজ সেবক মোঃ মাহবুুবুর রহমান মারুফ বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযতভাবে উদযাপন করা আমাদের কর্তব্য। সবকিছু ত্যাগ করে এ দেশের মানুষের জন্যই কষ্ট স্বীকার করে গেছেন জাতির পিতা। আর সেই কষ্টের ফসল হিসেবেই আমরা পেয়েছি স্বাধীনতা।
তাই আজ সকাল থেকেই জাতীর পিতা সহ তার পরিবারের সবার জন্য দোয়া করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকে গরীব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


