যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে সিপিডি ও সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় আতংকিত নয়, সচেতন হই স্লোগানে করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ডেমোনেষ্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মার্চ) দুপুর দুইটায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমলকান্তি সাহা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র অফিসার মাহফুজুর রহমান, সিপিডি’র প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল কবির, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ আরবান কমিউনিটি ভলান্টিয়ারবৃন্দ।
অনুষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কৌশল স্বরুপ হাত ধোয়ার ডেমোনেষ্ট্রেশন, লিফলেট ও ষ্টিকার বিতরণ এবং ফেস্টুন প্রদর্শন করা হয়।


