স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সরকার ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় প্রথম সপ্তাহে (১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত) হাম রুবেলা‘র টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী স্থগিত করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ।
সোমবার (১৬ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলী এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্কুল ক্যাম্পেইন এর সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে স্কুল ক্যাম্পেইন বন্ধ থাকলেও দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নিয়মিত টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইন যথাসময়ে অর্থাৎ ২৮ শে মার্চ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ বছর নারায়ণগঞ্জে ৯ লাখ ২২ হাজার ৩০৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অধীনস্থ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৬৩ হাজার ৮৯২ জন শিশুকে এ টিকা দেয়া হবে।


