Logo
Logo
×

নগর জুড়ে

করোনা প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণে ডিসি-সিভিল সার্জন

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৯:৫৫ পিএম

করোনা প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণে ডিসি-সিভিল সার্জন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন ও সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ। 


রোববার (১৫ মার্চ) দুপুরে আদালতপাড়া এলাকায় আইনজীবী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক এই  লিফলেট বিতরণ করেন তাঁরা।


বিতরণ করা লিফলেটে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাঁশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে, পশু-পাখি বা গবাদি পশুর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। 


এছাড়া লিফলেটে রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা; হাঁচি, কাঁশি দেয়ার সময় মুখে ঢেকে রাখা, অসুস্থ পশু পাখির সংস্পর্শে না আসা, মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাওয়ার আহবান জানানো হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন