যুগের চিন্তা ২৪ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সহযোগীতায় টেনিস টুর্নামেন্টের পুরস্কার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসন জসিম উদ্দিনের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করলেন টেনিস টুর্নামেন্ট আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য আবুল কালাম আজাদ।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ- ৪ সাংসদ শামীম ওসমান।
বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও টেনিস টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি তানভীর আহমেদ টিটু প্রমুখ।


