জেলা মৎসজীবীলীগ’র করোনা ভাইরাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৯:১৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা মৎসজীবীলীগের উদ্যোগে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল থেকে মৎসজীবীলীগ’র নেতাকর্মীরা নগরীর কালিরবাজার, নারায়ণগঞ্জ হাই স্কুল, আমলাপাড়া আইডিয়াল স্কুল এর সামনে সহ সিদ্ধিরগঞ্জ ৪নং ওয়ার্ডের উত্তর আজিবপুর, সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের নয়াপুর মিরেরটেক বাজারে এ লিফলেট বিতরণ করেন।
এসময় জেলা মৎসজীবীলীগ এর সভাপতি মো. জানে আলম সেলিম, সহসভাপতি এস, এম তাইজদ্দিন, সাধারণ সম্পাদক মো. মইনদ্দিন মিয়া, জেলা সদস্য মো. দেলোয়ার হোসেন, মহানগর সভাপতি মো. জনি খান, সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়গঞ্জ সদর থানা সভাপতি হাজী আফজাল হোসেন জনু, সাংগঠনিক সম্পাদক সজিব সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. জানে আলম সেলিম বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্তের পর থেকে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পরেছে সাধারণ মানুষ। কেউ কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবে নিয়েছে। এত কিছু চিন্তা না করে শুধু মাত্র সচেতনতার মাধ্যেমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। অনাকাঙ্খিত চিন্তাভাবনা ও মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। এ পর্যন্ত আমরা কয়েক হাজার লিফলেট বিতরণ করেছি। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানসহ মসজিদের মুসল্লিদের মাঝেও সচেতনতামূলক এ লিফলেট বিতরণ করা হয়।


