যুগের চিন্তা রিপোর্ট : সামাজিক সংগঠক ‘উল্লাস’ এর আয়োজনে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) দেওভোগ শুক্কুরকারী বড় জামে মসজিদে বাদ জুম্মা এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া ও মিলাদে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা ভাইরাস থেকে নারায়ণগঞ্জবাসীসহ সকলের সুরক্ষার জন্য আল্লাহর দরবারে হাজারো মুসল্লি দোয়ায় অংশগ্রহণ করে। এর সাথে এলাকার মরহুমদের জন্য দোয়া করা হয়।
বিশেষ দোয়া ও মিলাদের উপস্থিত ছিলেন, উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, উপদেষ্টা আব্দুল আজিজ, উপদেষ্টা ও মহানগর আওয়ামীলীগের তথ্য গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপদেষ্টা ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, উপদেষ্টা ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি সাইদুর রহমান হাইয়্যূল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ নয়ন, সাংগঠনিক সম্পাদক জি এম কুদরত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ মামুন, প্রচার সম্পাদক এ এ এম রিশাত, কোষাধ্যক্ষ নুরুল হুদা মহব্বত, সাংস্কৃতিক আওলাদ হোসেন, ক্রীড়া সম্পাদক শরীফুর রহমান সজীব, কার্যকরি সদস্য এ এম সাইফুল্লা রাহাত, আরিফুল হক ফাহিম, আশরাফুর রহমান হৃদয়, মনির হোসেন ও উজ্জল আহাম্মেদ।
১৯৯৬ সালে সামাজিক প্রেক্ষাপটে মাদক, সন্ত্রাস, ইভিটিজিং রোধে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উল্লাস’ গঠিত হয়। ইতিমধ্যে সমাজের গরীবদের বিবাহ, সুন্নতে খাৎনা, দরিদ্র শিক্ষার্থী সহযোগিতা, বৃক্ষরোপণ, নববর্ষ, খেলাধুলা ও নৌ-বিহার অনুষ্ঠানের আয়োজন করে উল্লাস।


