যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমি এই সভায় উপস্থিত হয়েছি। কিন্তু এখানে আসার পথে, নারায়ণগঞ্জে ঢুকতেই রাস্তার দুই পাশে (লিংক রোড) আবর্জনার স্তুপ এটাকে কিভাবে সরাবো আমরা?
এটা যদি উর্ধ্বতন প্রশাসনের চোখে না পড়ে তাহলে এমপি হিসেবে হয়তো ‘পরিচ্ছন্ন গ্রাম ও পরিচ্ছন্ন শহর’ এই ধরণের কর্মসূচী গ্রহন করতে পারবো তবে তা বাস্তবায়ন করবো কিভাবে। এছাড়া, কোন প্রকার অভিযোগ অভিযুক্ত নেতৃত্ব বিহীন কর্মকান্ডের সাথে আমরা শুধু শুধু জড়িয়ে যাই।
সেটা জড়ায় কিছু অসাধু সাংবাদিক। এগুলো ডিলেক্ট করার ক্ষমতা একমাত্র ডিসি মহাদয়ের। আপনারা যদি এই বিষয়গুলো স্ব-চোখে দেখেও না দেখেন তাহলে কিন্তু আমাদের উপস্থিতি কোনো কাজে আসবেনা। এবং সেই সব কারণে কিন্তু আস্তে আস্তে আপনাদের শৃঙ্খলা কমিটি বিশৃঙ্খলায় অন্ত হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিছন্ন গ্রাম-পরিছন্ন শহর’ কর্মসূচি আওতায় দেশব্যাপী পরিছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি বাবু বলেন, যেই আপনাদের জনপ্রতিনিধি এবং এমপি হোক সবচেয়ে বড় দরকার হলো জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নির্বাহী পদে যারা থাকেন তাদের। আমরা কিন্তু আপনারা একটা ফোন দিলে সব কাজ রেখে চলে আসি।
আর আপনাদেরকে ফোন করলে আপনারা ব্যস্ত থাকেন। সবকিছু রেখে আপনাদের ডাকে যেভাবে আমরা সারা দেই সেভাবে আপনারা দেননা।
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সংসদ একেএম সেলিম ওসমান, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুম বিল্লাহ, নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আবুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এড.নুরুলহুদা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সদর ইউএনও নাহিদা বারিক, সোনারগাঁ ইউএনও সাইদুল ইসলাম, আড়াইহাজার ইউএনও সোহেল হোসেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, আড়াইহাজার উপজেলা চেয়াররম্যান মুজাহিদুর রহমান হেলো সরকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


