Logo
Logo
×

নগর জুড়ে

নগর মাতৃসদনে এ্যাম্বুলেন্স দিলেন আইভী

Icon

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১১:৪০ পিএম

নগর মাতৃসদনে এ্যাম্বুলেন্স দিলেন আইভী
Swapno

যুগের চিন্তা রিপোর্ট :  নগর মাতৃসদন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের সেবায় একটি এ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নগর ভবনের সামনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ্যাম্বুলেন্সটির চাবি মাতৃসদন হাসপাতালের ডাক্তার নেছার হাসানের হাতে হস্তান্তর করেন।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের নিজেস্ব অর্থায়নে ‘প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায়, সিটি করপোরেশন সবার পাশে’ প্রতিপাদ বিষয়ে শহরের পশ্চিম দেওভোগ এলাকার মাতৃসদন হাসপাতালের জন্য দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র -১ আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, কাউন্সিলর নাজমুল আলম সজল, কাউন্সিলর কবির হোসেন, কাউন্সিলর আব্দুল করিম বাবু, কাউন্সিলর হান্নান, সংরক্ষিত কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, আয়েশা আক্তার দিনা, মরিয়ম বেগম, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন