স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে করোনা ভাইরাসের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হাসপাতালের বর্হিবিভাগের ২য় তলার ২০৭ নং কক্ষে জেলার করোনা ভাইরাস সম্পৃক্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। কন্ট্রোল রুম থেকে সাধারণ মানুষ করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগিতা পাবে।
হাসপাতালে বর্হিবিভাগে আগত রোগীদের মধ্যে যারা ঠাণ্ডা, জ্বর, কাশি নিয়ে যারা হাসপাতালে যাবে তাদের জন্য হাসপাতালের দোতলায় এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাদের দেখা হবে। যেসব রোগীদের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যাবে তাদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে ঢাকায় পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও হাসপাতালে করোনা ভাইরাসে সংক্রামিত রোগীদের রাখার জন্য ৪ বেড বিশিষ্ট কক্ষে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল থেকে করোনা ভাইরাস জনিত রোগীদের চিকিৎসা প্রদানে ২টি টিম করা হয়েছে। যার মধ্যে ১টি টিম হাসপাতালের ভিতরে কাজ করবে। অন্য টিম হাসপতালের বাহিরে কাজ কর


