Logo
Logo
×

নগর জুড়ে

হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

Icon

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০১:৪৭ পিএম

হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা সংক্রমণ রোধে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ঔষধের মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন হয়। 

 

সভায় করোনা সংক্রমণ রোধে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার ক্রয়ের ক্ষেত্রে যাতে কোন ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের কাছে বেশি দাম না রাখেন সে ব্যাপারে সতর্ক করা হয়। এর ব্যত্যয় হলে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

 

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল হোসেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো.শাহজাহান খান প্রমুখ।

 

এর আগে ৮ মার্চ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বাংলাদেশের তিনজনকে করোনা ভাইরাসে আক্রান্ত এমন তথ্য জানানোর পরপরই শোনা যায় আক্রান্ত তিনজন রোগী নারায়ণগঞ্জের বাসিন্দা। তবে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, আক্রান্ত দুইজন নারায়ণগঞ্জের বাসিন্দা। এই সংবাদ ছড়িয়ে পড়লে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের সঙ্কট ও দাম বেড়ে যায় কয়েকগুণ।

 

পরে ১০ মার্চ অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি ও ওষুধ মজুদের অপরাধে ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৭ ফার্মেসিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন