ফ্রি মাস্ক বিতরণে বিত্তবানদের প্রতি আহবান : কাউন্সিলর শওকত শকু
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৪:৩১ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছেন, করোনাভাইরাস এখন বিশে^র আতংকের নাম। সেই ভাইরাস এখন দেশের মানুষের মধ্যে ইতিমধ্যে আতংক সৃষ্টি হয়েছে। এই রোগটি তেমন ভয়ের নয়, যদি আপনি সচেতন হন। আপনি সচেতন হন সাথে আপনার পরিবার ও এলাকা মানুষকে। তাহলে এই মরণব্যাধি রোগ থেকে সকলের মুক্ত থাকতে পারবে। একজন কাউন্সিলর হিসেবে আমার এলাকার জণগণ অনেক আশা রাখে। এর কারণে এই সার্জিক্যাল মাস্ক সকলের মধ্যে প্রায় ৫ হাজার অধিক ফ্রি বিতরণ করা হলো। সকালে বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষার্থীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। এদের সাথে সাধারণ মানুষ, রিক্সা গাড়ী চালক ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এই ফ্রি মাস্ক বিতরণে অনেকে সাধুবাদ জানিয়েছে। নারায়ণগঞ্জে গরীব মধ্যম সকলের মাঝে ফ্রি মাস্ক বিতরণে এলাকার বিত্তবানরা এগিয়ে যদি আসে তাহলে এই করোনা ভাইরাস থেকে থামানো সম্ভব। ইতিমধ্যে দেশে পিয়াজ ও লবন নিয়ে লংকান্ড করেছিলো অসাধু ব্যবসায়ীরা। সেই ব্যবসায়ীরা এবার এই সার্জিক্যাল ও কাপড়ের মাস্কের দাম আকাশ ছোয়া করেছে গরীব মানুষদের মধ্যে। কোন মাস্ক মানুষের জন্য উপকারিত তা অনেকে জানে না। তাই অনেকে কাপড়ের মাস্ক ব্যবহার করে থাকে, তা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুণ নিজেকে সকল রোগ থেকে মুক্ত থাকুন।

বুধবার (১১ মার্চ) সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে মশক নিধনের ৪টি টিমের সদস্যদের এই ফ্রি মাস্ক বিতরণ দিয়ে শুরু করা হয়।

এই সময় কাউন্সিলর সাথে উপস্থিত ছিলেন, কাউন্সিলের স্ত্রী দিপা হাসেম, সচিব মোঃ সিয়াম কাজী, খুশবু হাসেম জারা, নওশিন হাসেম, জোহরা বেগম, সানু প্রমুখ। দীপা হাসেম বলেন, শুধু আমার পরিবারকে করোনা ভাইরাস মুক্ত রাখলে হবে না, আপনার আশেপাশে সকলকে এই রোগ থেকে দূরে রাখতে হবে। তাই সকলকে এই ভাইরাস নিয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে গরীব ও পরিশ্রমকারী মানুষরা এই মাস্কগুলো ব্যবহার করাতে হবে। এদিকে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, এই প্রথম নারায়ণগঞ্জে কোন কাউন্সিলর ফ্রি মাস্ক বিতরণ করলেন। তার মত যদি অন্যান্য কাউন্সিলর এইভাবে এগিয়ে আসবে তাহলে নাসিকের সকল নাগরিকরা এই ভাইরাস থেকে মুক্ত থাকার সচেতনতা বৃদ্ধি পাবে।


