Logo
Logo
×

নগর জুড়ে

বিনামূল্যে মাস্ক বিতরণে ছাত্র ফেডারেশন

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৪:২২ পিএম

বিনামূল্যে মাস্ক বিতরণে ছাত্র ফেডারেশন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা ভাইরাসে সচেতনতা তৈরিতে বিনামূল্যে মাস্ক বিতরণ ও মাস্ক কীভাবে তৈরি করতে হবে, তা শিক্ষার্থী ও জনসাধারণকে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বুধবার (১১ মার্চ) সকাল ১১ টা থেকে নারায়ণগঞ্জ শহীদ মিনারের সামনে এ কর্মসূচি শুরু করে সংগঠনটির জেলা শাখা। ছাত্র ফেডারেশনের জেলার প্রচার সম্পাদক শহীদুল ইসলাম শিশির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। 

 

ছাত্র ফেডাrরেশনের নেতা শহীদুল ইসলাম শিশির জানান, কর্মসূচি সকাল ১১ টা থেকে নারায়ণগঞ্জ শহীদ মিনারে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা ভাইরাসকে কেন্দ্র করে বিভিন্ন ফার্মেসিগুলো হেক্সোসল, ডেটল, মাস্ক এর দাম বহুগুনে বৃদ্ধি করে মানুষকে জিম্মি করে ব্যবসা করছে। সাধারণত আগে যে সমস্ত মাস্ক ৫/১০ থেকে শুরু করে ৩০ টাকায় পাওয়া যেতো, সে সমস্ত মাস্ক এর দাম বহুগুন বৃদ্ধি বিক্রি করা হচ্ছে ফলে মানুষ হয়ে উঠছে আরও অসহায়। বিশেষত শ্রমজীবী মানুষের পরিস্থিতিটা ভয়ঙ্কর। একদিকে আতঙ্ক অপর দিকে মানুষের অসহায়ত্ব।’

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়, করোনা ভাইরাস মোকাবিলায় আতঙ্কিত না হলে সতর্ক থাকতে হবে। আর এই সচেতনতা তৈরি করতেই ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখা এ কর্মসূচি পালন করেছে। ক্রমান্বয়ে সারাদেশের সবগুলো শাখাই এ কর্মসূচি পালন করবে। 

 

শহীদুল ইসলাম শিশির জানান, মাস্ক বিতরণ কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি শুভ দেব, সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, মহানগর কমিটির আহ্বায়ক ফারহানা মুনা, সিদ্ধিরগঞ্জ থানার সম্পাদক সাইদুর রহমান, ছাত্র ফেডারেশনের ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক সাদিক, অন্তরা, আশিষ, অনেকে উপস্থিত ছিলেন। 

 

এ বিষয়ে জানতে চাইলে জেলার সভাপতি শুভ দেব বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে এই মাস্ক বানানো ও বিতরনের মূল উদ্দেশ্য জনসচেতনা তৈরির পাশাপাশি মানুষকে প্রয়োজনীয় চাহিদা পূরণে বিকল্প ভাবনা তৈরিতে সহযোগিতা করা। যারা সিন্ডিকেট করে মাস্কের দাম বৃদ্ধি করছে বা বাজার থেকে সার্জিকেল মাস্ক নাই করে দিচ্ছে, সাধারণ মানুষ যেনো সেই সব অসাধু গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে ভোগান্তিতে না পরে। বুধবার দুপুর দেড়টা পর্যন্ত ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা জেলার শহীদ মিনারে মাস্ক বিতরণ শেষে রেলস্টেশন এলাকায় মাস্ক বিতরণ করা হবে। শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচি আগামীকালও চলবে। ’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন