Logo
Logo
×

নগর জুড়ে

শরীফ উদ্দিন সবুজের মায়ের মৃত্যুবার্ষিকীতে শিক্ষা সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০২:১৪ পিএম

শরীফ উদ্দিন সবুজের মায়ের মৃত্যুবার্ষিকীতে শিক্ষা সামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী এবং খাবার বিতরণ করা হয়েছে। 

 

বুধবার (১১ মার্চ) সকালে শহরের গলাচিপা বালিকা সকরারি প্রথামিক বিদ্যালয়ের একটি কক্ষে মিলাদ ও দোয়ার পর, ছাত্র-ছাত্রীদের হাতে স্কুলব্যাগ ও খাবার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম- কর কমিশনার মর্তুজা শরিফুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বিন নাহার, সাংবাদিক সালাম জুবায়ের, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, শরীফউদ্দিন সবুজের ছোট বোন নিলা আহম্মেদ প্রমুখ।

 

শিক্ষা সামগ্রী বিতরনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বিন নাহার বলেন, সাধারণত মায়ের মৃত্যুবার্ষিকী হলে অধিকাংশ সন্তানই সকলের মাঝে খাবার বিতরণের মাধ্যমে তা পালিত করে। তবে সবুজ ভাই প্রতি বছর তার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে একটু ব্যতিক্রমভাবে। তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ করে। আমি মনেকরি এই ধরণের উদ্যোগ সমাজের প্রতিটি মানুষের কাছেই অনুকরণীয় হতে হতে পারে।

উল্লেখ্য যে, শরীফ উদ্দিন সবুজের মা শাহ-শরীফুন্নেসা ২০০৮ সালের ১১ই মার্চ মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রতি বছরই ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী দেওয়ার মধ্যেদিয়ে দিনটি পালন করেন শরীফ উদ্দিন সবুজ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন