মহিলা কলেজের জলাবদ্ধতা নিরসনে ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০২:০৩ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নাসিক ১৩ নং ওয়ার্ডের চাষাড়াস্থ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে জেলা পরিষদের ডাকবাংলো সড়ক পর্যন্ত আরসিসি ডিপ ড্রেন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মাচর্) দুুপুর ১২টায় এই কাজের উদ্বোধন করেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, টানা বৃষ্টিতে প্রায় সময় এই কলেজের ভিতরে বাহিরে পানি জমে থাকতো। এই ড্রেনটি নির্মাণ শেষ করা হলে, দীর্ঘ দিনের এ সমস্যা মুক্ত হবে। কলেজের শিক্ষার্থীদের কষ্ট লাগব হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব , উপাধ্যক্ষ প্রফেসর মো. দবিউর রহমান, নাসিক ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হক, ঠিকাদার আরিফ, হযরত শাহ সুলতান প্রমুখ।
সরকারি মহিলা কলেজ হয়ে চাষাড়া পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাকবাংলো হয়ে তোলারাম কলেজের সামনের ড্রেনের সাথে সংযোগ এই আরসিসি ডিপ ড্রেন নির্মাণ কাজে প্রায় ১২ লাখ টাকা ব্যয় করা হবে।


