Logo
Logo
×

নগর জুড়ে

ছাত্র ফেডারেশনের সচেতনতামূলক প্রচারপত্র ও মাস্ক বিতরণ বুধবার 

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:২৬ পিএম

ছাত্র ফেডারেশনের সচেতনতামূলক প্রচারপত্র ও মাস্ক বিতরণ বুধবার 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্র ফেডারেশনের উদ্যোগে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ও বিনামূল্যে মাস্ক বিতরণের আয়োজন করা হয়েছে। বুধবার (১১ মার্চ)  বিকেলে নারায়ণগঞ্জ (চাষাঢ়া) কেন্দ্রীয় শহীদ মিনারে (চাষাঢ়া) এ প্রচারপত্র বিলি ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে।


কোভিড ১৯ ভাইরাস যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্নঅংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। যার ছোঁয়া বাংলাদেশ তথা নারায়ণগঞ্জেও এসে লেগেছে। এই মুহূর্তে সারা পৃথিবীতে করোনা অক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ৮০ হাজার ৭৫৪ জন চীনে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখনো অবধি প্রায় ৬ জন!


চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ইতালিতে। সোমবার (৯ মার্চ) পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ এবং মৃত্যু হয়েছে ৪৬৩ জনের। এছাড়া, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫১৩ জন এবং ইরানে সাত হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। রোগটি ছড়িয়ে গেছে বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে।


তবে এই বিষয়ে এখনি অতি আতঙ্কিত কিংবা ভীতিগ্রস্ত হবার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ এই ভাইরাসে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৯৪ জনই সুস্থ্য হয়ে বাসায় ফিরে গেছেন। আর ৫০ বছরের নিচে আক্রান্ত ব্যাক্তির মৃত্যুর সম্ভাবনা মাত্র ০.০২%। যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের শতকরা ৯৮ ভাগ মানুষেরই বয়স ৮০ বছরের অধিক। তাই আতঙ্কিত না হয়ে বরং করোনা প্রতিরোধে সচেতন হওয়াই এখনকার মূল কর্তব্য। সেই ধারাবাহিকতায় আগামীকাল থেকে সচেতনতামূলক প্রচারপত্র বিলি এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে বলে জানান ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি শুভ দেব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন