স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিনিয়র ফটো সাংবাদিক শিপন আহম্মেদের মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বাদ যোহর নগরীর নিতাইগঞ্জ নলুয়া রোডে মরহুমার বাস ভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ মো. কাইয়ুম খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মরহুমার আত্মার মাগফেতার কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফটো সাংবাদিক শিপন আহম্মেদের মা বৃহস্পতিবার (৫ মার্চ)সকাল ১১ টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।


