Logo
Logo
×

নগর জুড়ে

সুধীজন পাঠাগারের বিতর্ক প্রতিযোগিতায় নারীরা বিজয়ী

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০১:৪৬ পিএম

সুধীজন পাঠাগারের বিতর্ক প্রতিযোগিতায় নারীরা বিজয়ী
Swapno

যুগের চিন্তা ২৪ : সুধীজন পাঠাগারে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের বিপক্ষে জালকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়েছে।


বিজয়ী দলের সকল সদস্যই ছিলেন নারী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিক্ষার্থীদের এই অর্জনে ব্যাপক আনন্দিত বিজয়ী স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণ। 

 

৮ ই মার্চ (রোববার) সকালে সুধীজন পাঠাগারে ‘স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২০’র সর্বশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের কোষাধ্যক্ষ আল আমিনের সঞ্চালনায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কবি আরিফ বুলবুল এবং গায়ক অরিন্দম পাল ঝিনুক।  

 

নারায়ণগঞ্জের ১১ টি বিদ্যালয় বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ১১ দলের মাঝে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ও জালকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ শেষ পর্বে অংশগ্রহণ করে। বিতর্কের বিষয়বস্তু ছিল ‘আধুনিক প্রযুক্তি শেষ পর্যন্ত মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে না।’ 


নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল দলের দলনেতা মাহমুদ হাসান শাকিব বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়।


পাঠাগারের কর্মাধ্যক্ষ কাশেম জামাল বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। বিতর্কের মাধ্যমে বক্তাদের মাঝে নিজের কথা নিজে বলার আত্ববিশ্বাস তৈরী হয়। 


শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করার উদ্দেশ্যেই পাঠাগারে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন