Logo
Logo
×

নগর জুড়ে

ভারত ও নেপালের ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় সভা  

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৯:৪৯ পিএম

ভারত ও নেপালের ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় সভা  
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় শ্রমিক সমাবেশে আগত ভারত ও নেপালের শ্রমিক নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জের ক্রিয়াশীল বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) নগরীর দুই নং রেল গেইটস্থ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা কার্যালয়ে  এ সভা অনুষ্ঠিত হয়।


 
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন, অল নেপাল ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কমরেড সোনালাল শাহ, ভারতের এআইসিসিটিইউ-ও জাতীয় সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড বাসুদেব বসু, জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলার সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির জেলার সভাপতি আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক সংহতি জলার সভাপতি অঞ্জন দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল,  রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এসএম কাদির, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক রঘু অভিজিৎ রায়।


 
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ এশিয়ার সমস্ত দেশে শ্রমিকের সংকট একই ধরনের। শ্রমিকের মজুরি খুব কম, শ্রম আইন শ্রমিক স্বার্থ বিরোধী, কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই। মালিকের স্বার্থে শ্রম আইন সংশোধন করে শ্রমিক অধিকার সংকুচিত করা হচ্ছে। শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেক দেশে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং শ্রমিক ফেডারেশনগুলোর মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংহতি গড়ে তুলতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন