Logo
Logo
×

নগর জুড়ে

বেশিরভাগ পুত্রবধূ শাশুড়ি দ্বারা নির্যাতিত, নির্যাতিত শাশুড়িও:ডিসি

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৪:১৭ পিএম

বেশিরভাগ পুত্রবধূ শাশুড়ি দ্বারা নির্যাতিত, নির্যাতিত শাশুড়িও:ডিসি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, বেশিরভাগ পুত্রবধূ শ্বাশুড়ি দ্বারা  নির্যাতিত হয়েছে।  আবার শাশুড়িও নির্যাতিত হচ্ছে পুত্রবধূর হাতে । কারণ আমরা গরীব পুরুষ শাসিত সমাজ । ওইটা কিন্তু পুরুষ শাসিত সমাজের অংশ ছিলো। তাই আমাদের মাঝে শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে ।

 

রোববার (৮ মার্চ) সকাল ১১ টায় ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
জেলা প্রশাসক আরো বলেন, নারীদের অবশ্যই সম্মান করতে হবে । সমাজের সবক্ষেত্রে নারী আজ এগিয়ে রয়েছে। কোন জাতি বা ব্যক্তি যদি মনে করে নারীদেও ফেলে রেখে  আমরা এগিয়ে যাবো তা অবশ্যই কোন মতেই সম্ভব নয়। 

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপ-পরিচালক কামিজা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ এএসপি (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ , সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ । এছাড়া আরোও উপস্থিত ছিলেন, জিপি এড. মেরিনা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য এড. নুর জাহান বেগম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কল্পনা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগম, যুগ্ম সম্পাদক আলেয়া বেগম, এনজিওস নেটওয়ার্কের চেয়ারম্যান আরিফ মিহির, নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডা. জিএম জব্বার চিশতি প্রমুখ। 

এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়।  র‌্যালিতে বিভিন্ন স্কুল, কলেজ ও নারী ও এনজিও সংগঠনগুলো অংশগ্রহণ করেন ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন