যুগেরচিন্তা রিপোর্ট : দিন কিংবা রাত সুযোগ বুঝে সাধারণ মানুষের গতি রোধ করে সর্বস্ব লুট করছে ছিনতাই চক্রের সংঘবদ্ধ একটি চক্র। ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ এর আশপাশ এলাকায় ছিনতাই প্রবণতা বেড়ে গেছে। সেইসাথে নারায়ণগঞ্জেও থেমে নেই চক্রটির ছিনতাই কার্যক্রম।
জানা গেছে, নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় রয়েছে একাধিক ছিনতাই চক্রের সংঘবদ্ধ নারী ও পুরুষ চক্র। এই চক্রটি বিস্তর পরিকল্পনা নিয়ে প্রতিনয়ত নগরীর সাধারণ ও অসহায় মানুষদের টার্গেট করছে। মানুষের ভিরে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে চলে তাদের পরিকল্পনা এবং শত মানুষের ভিরেই দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সর্বস্ব কেড়ে নিচ্ছে চক্রটি।
নগরীর এক চা বিক্রেতা জানান, চাষাঢ়া শহীদ মিনারসহ রেল স্টেশন, রেল স্টেশন মসজিদ, আল-জয়নাল ট্রেড সেন্টারের সামনে অবস্থান নেয় ১০/১২ জনের একটি কিশোর গ্রুপ। এরা টোকাই প্রকৃতির ছেলে। পলিথিনে আঠা জাতিয় নেশাদ্রব্য মেখে ভিন্ন এক নেশায় লিপ্ত পথ শিশুগুলো। প্রতিদিন রাত ১০টার পর এই চক্রটি দূর দূরান্ত থেকে আগত পণ্য বোঝাই ট্রাক, পিক-আপকে লক্ষ্যে পরিণত করে।
শুক্রবার রাত ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চাষাঢ়াস্থ রাইফেল ক্লাবের সামনে কিছুর অপেক্ষায় ৩ কিশোর। সেই সময় সাইনবোর্ড থেকে আগত ব্রয়লার মুর্গি বোঝাই একটি পিক-আপ রাইফেল ক্লাব অতিক্রম করতেই ২ থেকে ৩ জন কিশোর দৌরে গিয়ে পিক-আপ উঠে এবং পিক-আপের গ্রীলের ফাক ফোকর দিয়ে ৪ থেকে ৫টি ব্রয়লার মুরগি বের কের নিয়ে স্থানীয় চা বিক্রেতাদের কাছে দামে বেদামে বিক্রি করে দেয়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চাষাঢ়া এলাকার পথ শিশুরা বিভিন্ন অপরাধমূরক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ এদের বিরুদ্ধে নেয়নি। আজ এরা মুরগি, চাল, ডাল চুরি ছিনতাই করছে। কাল এরা মানুষের গলায় ছুড়ি ধরে সর্বস্ব লুট করবে। প্রশাসনের এই নীরব ভূমিকার কারণে এক সময় এই পথ শিশুরা মানুষ হত্যা করতেও দিধাবোধ করবে না এমনটা ভাষ্য তাদের।
পথ শিশুদের অপরাধ কর্মকাণ্ড রোধের বিষয় জানতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি যুগের চিন্তাকে জানান, বিষয়টি আমি অবগত ছিলাম না। অনেক সময় দেখা যায় দীর্ঘ যানজটের কারনে পণ্য বোঝাই পিক-আপ থেকে কতিপয় চক্র ছিনতাই করে থাকে। তবে চাষাঢ়া এলাকা পথ শিশুরা এহেন অপকর্ম করে বেড়ায় সেটা জানা ছিলোনা। বিষয়টি নিয়ে অবশ্য কাজ করবো।


