Logo
Logo
×

নগর জুড়ে

নাগিনা জোহার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৭:৪৮ পিএম

নাগিনা জোহার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া
Swapno

স্টাফ রিপোর্টার : ভাষা সৈনিক ও রত্নগর্ভা মা বেগম নাগিনা জোহার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বাদ জোহর নগরীর উত্তর চাষাঢ়াস্থ ঐতিহাসিক হীরা মহল সংলগ্ন জামে মসজিদে এ মিলাদ ও দোয়া করা হয়। 


মিলাদ ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন মরহুমার ছোট ছেলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সোনারগাঁ থানা আওয়ামী লীগের আহবায়ক এড. শামসুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নেদারল্যান্ড আওয়ামী লীগের আহবায়ক মজনু চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগ নেতা খাদেম সানাউল্লাহ, এনায়েত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতি প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, যুবলীগ নেতা মামুন অহম্মেদ ইমন, মোর্শেদ আলম আখি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, ছাত্রলীগ নেতা আহম্মেদ কাউসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন