মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না : মাও. লোকমান
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৩:৪৩ এএম
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করতে আমাদের কোন আপত্তি নেই।
জন্মশত বার্ষিকীতে আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি। কিন্তু দুঃখজনক সত্যি, যে মুসলমানের হৃদয়ের সাথে সম্পর্কিত মসজিদ ভাংচুর করবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, মুসলমানদের নির্বিচারে হত্যা ও নির্যাতন করবে তাকে অতিথি বানিয়ে মুজিববর্ষ উদযাপন বরদাশ্ত করা যায় না। মুসলমানদের রক্তচোষা খুনি মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না।
শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় নগরীর ডি.আইটি চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারতে মুসলিম নির্যাতন, মসজিদ ও কুরআনে আগুন এবং বাংলাদেশে মুজিববর্ষে নরেন্দ্র মোদির আগমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, সমগ্র বিশ্বেও মুসলমান একটি দেহের ন্যায়। দেহের কোথাও আঘাত লাগলে তা সমস্থ শরীরে অনুভূত হয়। ঠিক তদ্রুপ বিশে^র কোথাও কোন মুসলমানকে নির্যাতন করলে সেটা সমগ্র মুসলমানের অন্তরে গিয়ে প্রভাব পড়ে।
সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সন্ত্রাসী মোদির বাংলাদেশে সফর বাতিল না করলে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল¬াহর সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মোঃ নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ইসলামী যুব আন্দোলন নগর সহ-সভাপতি, ডা. মিজানুর রহমান, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি এম. শফিকুল ইসলাম, শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ¦ শেখ হাসান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ না.গঞ্জ শহর শাখার সেক্রেটারি আলহাজ¦ আব্দুর রহমান রোমান, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোঃ বিল্লাহ হোসেন, বন্দর থানার সভাপতি, আবুল হাসেম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে মুনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত হয়।


