Logo
Logo
×

নগর জুড়ে

নাগিনা জোহার মৃত্যুবার্ষিকীতে দোয়ায় অংশ নিতে সকলের প্রতি আহবান

Icon

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১১:৫০ পিএম

নাগিনা জোহার মৃত্যুবার্ষিকীতে দোয়ায় অংশ নিতে সকলের প্রতি আহবান
Swapno

যুগের চিন্তা ২৪ : শনিবার (৭ মার্চ) ভাষা সৈনিক ও রত্মগর্ভা মরহুম নাগিনা জোহার ৪র্থ মৃত্যুবার্ষিকী। মরহুমার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। 


এ দিন সকাল থেকে চাষাঢ়া হীরা মহলে কোরান খতম, বেলা ১১টায় মদনপুর বাগদোবাড়িয়া এলাকায় অবস্থিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া। বাদ জোহর  উত্তর চাষাঢ়া জামে মসজিদের দোয়া ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ।


তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়ায় অংশগ্রহণ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করতে সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, মরহুম নাগিনা জোহা ছিলেন একজন রত্নগর্ভা মা। তিনি ভাষা সৈনিক ও স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা এ.কে.এম সামসুজ্জোহার সহধর্মিণী। তিনি ১৯৩৫ সালে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার কাশেম নগরের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের পরিবারের পূর্বপুরুষদের নামানুসারেই গ্রামটির নাম কাশেম নগর রাখা হয়। 

 

তার বাবা আবুল হাসনাত ছিলেন সমাজ হিতৈষী ও কাশেম নগরের জমিদার। শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় তাঁর বিশেষ সুনাম ছিল। মরহুম নাগিনা জোহার বড় চাচা আবুল কাশেমের ছেলে আবুল হাশিম ছিলেন অবিভক্ত ভারতবর্ষের মুসলীম লীগের সেক্রেটারি ও এম.এল.এ। চাচাতো ভাই মাহবুব জাহেদী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। ভাগ্নে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট নেতা সৈয়দ মনসুর হাবিবুল্লাহ রাজ্যসভার স্পিকার ছিলেন। ১৯৫১ সালে এ কে এম সামসুজ্জোহার সাথে তাঁর বিয়ে হয়। স্বামীর বাড়িতে এসেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশ নেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন