Logo
Logo
×

নগর জুড়ে

মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না : মাও. লোকমান 

Icon

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১১:৩৩ পিএম

মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না : মাও. লোকমান 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেছেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করতে আমাদের কোন আপত্তি নেই। জন্মশত বার্ষিকীতে আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি। কিন্তু দুঃখজনক সত্যি, যে মুসলমানের হৃদয়ের সাথে সম্পর্কিত মসজিদ ভাঙ্গচুর করবে, আগুন দিয়ে জলিয়ে দিবে, মুসলমানদের নির্বিচারে হত্যা ও নির্যাতন করবে তাকে অতিথি বানিয়ে মুজিববর্ষ উদযাপন বরদাশ্ত করা যায় না। মুসলমানদের রক্তচোষা খুনি মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না।

 

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় নগরীর ডি.আইটি চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারতে মুসলিম নির্যাতন, মসজিদ ও কুরআনে আগুন এবং বাংলাদেশে মুজিববর্ষে খুনি মোদির আগমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।


সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, সমগ্র বিশ্বেও মুসলমান একটি দেহের ন্যায়। দেহের কোথাও আঘাত লাগলে তা সমস্ত শরীরে অনুভূত হয়। ঠিক তদ্রুপ বিশে^র কোথাও কোন মুসলমানকে নির্যাতন করলে সেটা সমগ্র মুসলমানের অন্তরে গিয়ে প্রভাব পড়ে। সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সন্ত্রাসী মোদির বাংলাদেশে সফর বাতিল না করলে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।


ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মহানগরের সহসভাপতি মো, নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ইসলামী যুব আন্দোলন নগর সহসভাপতি, ডা. মিজানুর রহমান, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি এম. শফিকুল ইসলাম, শ্রমিক আন্দোলন নগর সভাপতি শেখ হাসান আলী, শহর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রোমান, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো. বিল্লাহ হোসেন, বন্দর থানার সভাপতি, আবুল হাসেমসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে মুনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন