Logo
Logo
×

নগর জুড়ে

অসহায় মানুষের কল্যাণে সেবা প্রদান করা নৈতিক দায়িত্ব : জহির হোসেন

Icon

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১১:০১ পিএম

অসহায় মানুষের কল্যাণে সেবা প্রদান করা নৈতিক দায়িত্ব : জহির হোসেন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ‘এসো কিছু করি’ সামাজিক সংগঠনের সভাপতি মো. জহির হোসেন বলেছেন, সমাজের প্রতিটা ভালো কাজে ও মানুষের সেবায় আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন। এ সমাজে যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী, তাদের হক আদায় করা হলো নৈতিক দায়িত্ব। 

 

তিনি বলেন, আমরা মানুষের কল্যাণে অসহায় মানুষের পাশে থেকে হযরত মোহাম্মদ (সাঃ) আদর্শ ও সুন্নত কে ধরে রাখতে পারি তাহলে আল্লাহপাক আমাদেরকে আখেরাতে সম্মানিত করবে। সমাজের প্রতিটি বিত্ত্ববান মানুষ যদি এগিয়ে আসে তাহলে এই সন্তানরা আমাদেরকে অনুসরণ করে তারাও একদিন আমাদের মতো সমাজের ভালো কাজ করার উৎসাহ পাবে।

 

শুক্রবার (৬ মার্চ) সকাল ৮ টায় নগরীর জামতলা মসজিদ রোড এলাকায় চৌধুরী বাড়িতে ‘এসো কিছু করি’ সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শতাধীক শিশদের সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হাফেজ কামাল উদ্দিন, হাজী খোরশেদ আলম, হাজী মহিউদ্দিন প্রধান (বেলা), সহসভাপতি শাহজাদা সরকার, নুরুল হক খোকা, আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন (জুয়েল), কোষাধক্ষ্য আ. সালাম, প্রচার সম্পাদক মো. বজলুর রহমান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক সেলিম সরদার, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. রাকিব খান, আইন সম্পাদক মো. নাদিম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন