Logo
Logo
×

নগর জুড়ে

নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৬:৫৪ পিএম

নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুল, কলেজ ও নারী উন্নয়ন সংগঠন এবং এনজিওগুলো অংশগ্রহণ করেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ফরিদা পারভীন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা আকসির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, জেলা পরিষদের মহিলা সদস্য এড. নুর জাহান বেগম, নাসিক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কল্পনা আক্তার, জেলা মহিলা সংস্থার সচিব কামরুন নেছা মিতালী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগম, যুগ্ম সম্পাদক আলেয়া বেগম, এনজিও নেটওয়ার্কের চেয়ারম্যান আরিফ মিহির, নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডা. জিএম জব্বার চিশতি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন