স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, বাচ্চাদের পড়াশোনায় পিতা-মাতার ভূমিকা অপরিসীম। শুধু জিপিএ-৫ এর পিছনে ছুটলে হবেনা, ভালো মানুষ হতে হবে। এই সমাজ তোমাদেরই গড়তে হবে।
বুধবার (৪ মার্চ) সকালে পাইকপাড়া আদর্শ নগর বড় কবরস্থান সংলগ্ন ম্যাগনাস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, ম্যাগনাস স্কুলের অধ্যক্ষ জেসমিন আক্তার প্রমুখ।


