Logo
Logo
×

নগর জুড়ে

দলিল তল্লাশি কারক কল্যাণ সমিতির ১৪ সদস্যের পদত্যাগ

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০২:০২ পিএম

দলিল তল্লাশি কারক কল্যাণ সমিতির ১৪ সদস্যের পদত্যাগ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দলিল তল্লাশি কারক কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান মিল্টন ও সাধারণ সম্পাদক মোবারক হোসেনের প্রতি অনাস্থা প্রকাশ করে একসাথে কমিটির সহসভাপতি, যুগ্ম সম্পাদকসহ ১৪ সদস্য পদত্যাগ করছেন।

 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলামের কাছে এ পদত্যাগ পত্র জমা দেন তারা।

 

পদত্যাগকারী  সদস্যরা হলো- সংগঠনের সহ-সভাপতি সফর আলী ভুইয়া, নজরুল ইসলাম, রুহুল আমিন শাকিল, যুগ্ম সম্পাদক কাজী সবুজ, কাজী সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ভূঁইয়া সুমন, দপ্তর সম্পাদক নাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক রহিম উল্লাহ, কার্যকরি সদস্য তপু ভূঁইয়া, মেহেদী ভূঁইয়া, রাজ মৃধা, নুরে আলম কমল।

 

পদত্যাগপত্রে উল্লেখ করেন, বর্তমান কার্যকরী সদস্যদের অবমূল্যায়ন। সাধারণ  সদস্যদরে মতামত বিরেধী কার্যকলাপ। আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত জটিলতা। সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ব্যক্তিগত সেচ্ছাচারিতায় সমিতি পরিচালনা করছে, যা আমাদের সম্মান হানীকর। যেহেতু আমরা জবাবদিহিতা স্বচ্ছতায় সাধারণ সদস্যদের কাছে অঙ্গীকারবদ্ধ। তাই আমরা সেচ্ছায় বর্তমান কার্যকরী পরিষদের পদ থেকে অব্যাহতি নিলাম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন