স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, দেশের নাগরিত্বের জন্য হলেও আমাদের ন্যাশনাল আইডি করতে হবে। অনেকে মনে করে ভোট দিবো না, ন্যাশনাল আইডির প্রয়োজন নেই কিন্তু কোন বিশেষ কাজে ন্যাশনাল আইডি প্রয়োজন পড়ে গেলে তখন সমস্যায় পড়তে হয়।
লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। সেই দেশকে অগ্রাহ্য করা যাবে না। ভোটার না হয়ে স্বাধীন দেশের হাওয়া খাবেন তা হয় না। আবার একাধিক ভোটার হওয়াও দন্ডনীয় অপরাধ। আমি হুশিয়ারি দিয়ে বলতে চাই কারো নাম ব্যবহার করে অবৈধ আইডি কার্ড বানানো যাবে না।
অবৈধ আইডি কার্ড তৈরীতে সার্পোট করা যাবে না। সোমবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল আইডি কার্ডের প্রসঙ্গে তিনি আরো বলেন, অনেক সাংবাদিকরা অনেক সময় উদ্ভট প্রশ্ন করে। একই জিনিস তারা জানে তবুও করে। বহু বছরের অভ্যাস। তারপরেও মানুষ তথ্য জানুক সেই কারনে উত্তর দিয়ে দেই।
সেই সাথে তারাও আমাদের অনেক কাজে সহযোগিতা করে। গনতান্ত্রিকের বিষয়টা তো এটাই সবার কথা শুনতে হবে, একের অপরের প্রশ্নের জবাবদিহিতা করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোস্তাফিজুর রহমান, র্যাব ১১ এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, প্রথমিক শিক্ষা অফিসার অহিন্দ্রৎ কুমার মন্ডল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোনয়ারা সুরুজ প্রমুখ।


