জেলা আ’লীগের সাবেক সহসভাপতি জামির আহম্মেদের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ১২:৩৭ পিএম
যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, আজমিরী গলি হযরত খাঁজা মইন উদ্দিন চিশতী (রহ.) ওরশ কমিটির সাবেক সার্বিক তত্বাবধায়ক, হযরত মিন্নত আলী চিশতী (রহ.) মাজার কমিটির সাবেক সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা জামির আহম্মেদ জমু’র ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ (সোমবার, ২ মার্চ)।
তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর কোরআন খতম, সকালে মাসদাইর কবরস্থারনে তার কবর জিয়ারত।
বাদ যোহর হযরত মিন্নত আলী চিশতী (রহ.) জামে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া। বাদ আসর ১৮টি মসজিতে একযোগে তার রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া।
জামির আহম্মেদ জমু’র পরিবারের পক্ষে থেকে তাঁর বড় ছেলে গোলাম মোস্তফা চঞ্চল ও ছোট ছেলে গোলাম সারোয়ার শুভ সকলের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।


