Logo
Logo
×

নগর জুড়ে

ঘাতক হত্যাকারীদের মুজিববর্ষে আমন্ত্রণ সমর্থন করি না: রফিউর রাব্বি

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ১১:৩০ পিএম

ঘাতক হত্যাকারীদের মুজিববর্ষে আমন্ত্রণ সমর্থন করি না: রফিউর রাব্বি
Swapno

যুগের চিন্তা ২৪ : সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করার যে প্রতিফলন সেটা আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে ছিল।আমরা বর্বর শাসন থেকে দেশকে মুক্ত করতে পেরেছিলাম। কিন্তু ভারত যে দেশ গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত হয়েছিল সেই রাষ্ট্র কীভাবে বর্বর রাষ্ট্রে পরিণত হলো। ফ্যাসীবাদী চরিত্রের দল ক্ষমতায় গেলে বর্বর রাষ্ট্রে পরিণত হয়। 

 

রোববার (১ মার্চ ) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা সাংস্কৃতিক জোটে আয়োজিত দিল্লীসহ ভারতের সর্বত্র ফ্যাসিবাদী সাম্প্রদায়িক তান্ডব বন্ধের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  


রফিউর রাব্বি বলেন, মুজিববর্ষ উপলক্ষে সরকার ভারতকে আমন্ত্রণ জানাবে। কিন্তু সেসময় যারা মুক্তিযুদ্ধে সমর্থন জানাচ্ছে তাদেরকে আমন্ত্রণ করতে সমর্থন জানাচ্ছি। ঘাতক নরেন্দ্র মোদীকে সমর্থন জানাই না। ঘাতক হত্যাকারীদের মুজিববর্ষে আমন্ত্রণ সমর্থণ করি না।

 

তিনি বলেন, ভারতের মোদী সরকারের অপকর্ম বাংলাদেশের সরকার নীরবে সমর্থন করছে। সরকার এই অপকর্মে নিন্দা তো জানায় নাই বরং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় আমাদের কিছু বলার নেই।যখন বাংলাদেশের সকল সচেতন মানুষ ভারতের দাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হলো তখন তিনি জানান তারা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে উদ্বিগ্ন। এটাকে ভারতের আভ্যন্তরীণ বিষয় বলার কোন কারণ নেই।

 

তিনি আরও বলেন,  বিশ্বের কোন দেশের মানবতাবিরোধী নৃশংস হত্যা, অপরাধ কোন দেশের আভ্যন্তরীণ বিষয় হতে পারে না। এটা বলা হলে বিশ্বের ও দেশের অপশক্তি উৎসাহিত হয়। তাই এটি কোন ভাবে আভ্যন্তরীণ বিষয় হতে পারে না। এই বিষয়কে পুঁজি করে আমাদের দেশে উস্কানিমূলক কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। 


নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে মানববন্ধেনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, সমমনার সভাপতি দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি জেলা সভাপতি হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ খেলাঘরের সংগঠক জহিরুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষী চক্রবর্তী,  ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সভাপতি এড.আওলাদ হোসেন, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সদস্য বেল্লাল হোসেন প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন