Logo
Logo
×

নগর জুড়ে

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : মাসুদুজ্জামান

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ১১:১৬ পিএম

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : মাসুদুজ্জামান
Swapno

স্টাফ রিপোর্টার : কেক কেটে এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খানপুরের ঐতিহ্যবাহী পোলষ্টার ক্লাবের নবরূপে সংস্কারকৃত মাঠ শুভ উদ্বোধন করেছেন সিসিডিএম’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মডেল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুজ্জামান মাসুদ।

 

রোববার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে হামিদ মিয়া ওয়াকফা এস্টেট’র এই মাঠটি উদ্বোধন করেন তিনি। এর কয়েক মাস পূর্বে এই মাঠের সবুজায়ন ও মাঠের নিরাপত্তা বেষ্টনির জন্য অর্থ প্রদান করেন ক্লাব কর্তৃপক্ষকে।

 

পোলষ্টার ক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির বকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আরিফুর রহমান এর নির্দেশনায় জমকালো ও উৎসবমুখর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সিসিডিএম’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মডেল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুজ্জামান মাসুদ বলেন, হিন্দু, খ্রিস্টান, মুসলমান সবাই মানুষ। আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

 

এখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করি। আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুন। তিনি আরো বলেন, এই অনুষ্ঠানে একজন বড় ভাই ‘নারায়ণগুইঞ্জা’ হিসেবে আমাকে বলেছেন। ওই কথার প্রেক্ষিতে তিনি বলেন, নারায়ণগুইঞ্জা না, আমি স্বদেশী হিসেবে বাঁচতে চাই।  এবং আপনাদের পাশে থাকতে চাই।

 

পোলষ্টার ক্লাব এর মাঠের ব্যাপারে তিনি বলেন, মাঠের জন্য এই ক্লাবের অনেকেই পরিশ্রম করেছেন। তাই এমন একটি সুন্দর সবুজায়ন মাঠ আমরা পেয়েছি। তাই আমার তরফ থেকে পোলষ্টার ক্লাবের সবাইকে অভিনন্দন।

 

এছাড়া আমি ইচ্ছা প্রকাশ করছি পোলষ্টার ক্লাবের উপদেষ্টা হয়ে থাকতে পেরে আমি ধন্য। তিনি আরো বলেন, মৃত্যুর আগেও যদি চারজন মানুষকে ভাল করে যেতে পারি সেই চেষ্টা করছি। ক্রীড়া এখন প্রফেশনাল ও হালাল পারিশ্রমিক। আমি যে সহযোগিতা করছি তা আপনাদের পাওনাটাই  নিচ্ছেন। কারন আমি ব্যবসা করি আশা করি এভাবে চলতে থাকলে এই ক্লাবের উত্তরোত্তর উন্ন্য়ন হবে।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ক্লাবের সভাপতি আলমগীর কবির বকুল, সাধারন সম্পাদক  আরিফুর রহমান, খানপুর ইসলামী কাফেলার সাধারন সম্পাদক সামসুজ্জামান ভাষানী, বিকেএমই’র পরিচালক জিএম ফারুক, নারায়ণগঞ্জ ভেটারেন্স ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির পোকন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, পোলষ্টার ক্লাবের সিনিয়র সহ-সভাপতি  মো: আসাদুজ্জামান।


এছাড়া  এলাকাবাসীর বহুল প্রত্যাশিত মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন টুলু, পোলষ্টার ক্লাবের কার্যকরী সদস্য মোঃ আসলাম, দেলোয়ার হোসেন দেলু, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স’র এ.এম.ডি মোঃ কাজল, বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব লোকমান আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও মহানগর কৃষকলীগের সাধারন সম্পাদক এস,এম জিল্লুর রহমান লিটন, তল্লা গঞ্জে আলী শাহ্ রোড গোর কমিটির সভাপতি আলহাজ্ব মনির সরদার, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ জসিমউদ্দিন, খানপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, পোলষ্টার ক্লাবের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, মোঃ বাতেন, মোঃ সাহাবদ্দিন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক এ,বিএম সাইফুল হাসান রিয়েল, পাঠাগার সম্পাদক অপু হোসেন, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, নারায়ণগঞ্জ মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক মো: বদরুল হক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম (সজল) ও মাহালউদ্দিন মালু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ টিপু সুলতান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন