Logo
Logo
×

নগর জুড়ে

আলী আহাম্মদ চুনকার স্মরণে মহানগর যুবলীগের আলোচনা সভা ও দোয়া 

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩২ পিএম

আলী আহাম্মদ চুনকার স্মরণে মহানগর যুবলীগের আলোচনা সভা ও দোয়া 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর পিতা প্রয়াত আলী আহাম্মদ চুনকা'র স্মরণে মহানগর যুবলীগের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৯ ফেব্রুয়ারি) বাদ যোহর পশ্চিম দেওভোগ হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।


প্রয়াত আলী আহাম্মদ চুনকা'র ছোট ছেলে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি বীর মুুক্তিযোদ্ধা আব্দুল কাদির।


আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, আমরা আল্লাহর অলিদের গোলামী করি, যে কারণে কখনো কোন জায়গায় অসম্মানি হই না। আমার বাবার মত এমন একজন ব্যক্তি পাওয়া বিরল। তিনি সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। বাবার বিভিন্ন কাজের জন্য আজ আমরা ৫ ভাই-বোন সম্মান পাই। তার মত এমন উদার মনের মানুষ বর্তমানে পাওয়া খুবই দুর্লভ। তিনি সমাজসেবা ছাড়াও খেলাধুলার প্রতি অনুপ্রাণিত ছিলেন। আমি অনুরোধ করি, আপনারা আমার বাবা প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকা'র জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।


পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মন্ডলপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. সিরাজুল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসহাক মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ হাসান, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক আ. রশীদ  মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন বাদল, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আজাহার, তথ্য ও গবেষণা বিষয়ক মোয়াজ্জেম হোসেন লাভলু, সদস্য ফাইজুল ইসলাম রুবেল, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া,১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ১২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ মিয়া, ১২ নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোস্তাক আহাম্মেদ, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতারহার উল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ক্রীড়া সংগঠক ইকবাল বাবু, গোদনাইল ইউনিয়ন সাধারণ সম্পাদক বশীর আহমেদ, ক্রীড়া উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি রমিজ উদ্দিন রমু, ১৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিপ্লব বসু, মো. আরাফাত প্রমুখ।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন