Logo
Logo
×

নগর জুড়ে

তল্লা গঞ্জেআলী শাহ্ রোড গোর কমিটির উদ্যোগ ১০০ শিশুর সুন্নতে খতনা

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৫ পিএম

তল্লা গঞ্জেআলী শাহ্ রোড গোর কমিটির উদ্যোগ ১০০ শিশুর সুন্নতে খতনা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : তল্লা গঞ্জেআলী শাহ্ রোড গোর কমিটির উদ্যোগে বার্ষিক দুঃস্থ ছেলে শিশুদের কল্যাণে বিনামূল্যে সুন্নতে খতনা করা হয়েছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে হাজীগঞ্জ বাজার সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনে এ মহৎ কাজের আয়োজন করা হয়। 

 

বিশিষ্ট সমাজ সেবক মো. আল-আমিনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু, তল্লা গঞ্জেআলী শাহ্ রোড গোর কমিটির সভাপতি মনির সরদার। 

 

মনির সরদার জানান, প্রতি বৎসর দরিদ্র অসহায় মানুষের ছেলে শিশুদের বিনামূল্যে সুন্নতে খতনা করা হয় এই গোর কমিটির উদ্যোগে। প্রায় একশত’র মতো ছেলে শিশুদের এই খতনা করা হয়েছে। এছাড়া এই সংগঠন থেকে দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে কাফন-দাফনের ব্যবস্থা রয়েছে। অসহায় অভিভাবকদের মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা করা হয়। 

 

তিনি আরও জানান, অসহায় মানুষদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাসহ প্রতি ঈদে দুঃস্থ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । এছাড়া বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলেরও আয়োজন করা হয়। খতনা করার সময় সংগঠনের পক্ষ থেকে এই অসহায় শিশুদের বিনামূেেল্য লুঙ্গি, গেঞ্জিসহ সাতদিনের ঔষধ ও মিষ্টি বাকরখানি দেওয়া হয়। 

 

উপস্থিত ছিলেন, পেট্রোবাংলা’র সাবেক এ.জি.এম মো.মোক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি, সমাজ সেবক, মো.গিয়াস উদ্দিন, মো.আব্দুল খালেক, হাজী আব্দুল আজিজ, মো. আহ্সানউল্লাহ, সাইদুল হক রতন, আবুল হোসেন আসলাম, হারুন অর রশিদ, রিপন, রনি, সাজু, রাকিব, শশি, ফয়সাল, বাহাদুর, শ্যামল, শান্ত, কামাল, কাজী নজরুল ইসলাম, দিপু, নারায়ণগঞ্জ মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক মো. বদরুল হক, মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম (সজল) প্রমুখ।

 

প্রতিটি মুসলিম পরিবারের ছেলে শিশু একটু বড় হলে তার খতনা বা মুসলমানি করানোর তোড়জোড় শুরু হয়। খতনা কি তা কমবেশি সবারই ধারণা আছে। ধর্মীয় কারণে মুসলমানরা খতনা করিয়ে থাকেন। ইসলামি বিধানে খতনা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। তাই অনেক গরীব বাবা মা ছেলে শিশুদের সুন্নতে খতনা নিয়ে বিপাকে পড়েন। কিন্তু বর্তমানে এই মহৎ কাজের জন্য অনেকেই হাত বাড়িয়ে দিয়েছেন। তেমনই একটি সংগঠন তল্লা গঞ্জেআলী শাহ্ রোড গোর কমিটি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন