স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ভারতে মুসলমানদের উপর নির্যাতন বিষয়ে আগুন হুমকি দিলেন নারায়ণগঞ্জের জনপ্রিয় ধর্মীয় নেতা মাও. আব্দুল আউয়াল। যিনি নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সভাপতি।
মাওলানা আবদুল আউয়াল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে বড় অনুষ্ঠান করতে যাচ্ছে। আর সেই অনুষ্ঠানে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদিকে অতিথি হিসেবে রাখছেন। আমরা শান্তিপূর্ণভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আপনার পিতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান সুন্দরভাবে করতে চান তাহলে মোদির পক্ষ থেকে ভারতের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। নতুবা আমরা ছোট করে আওয়াজ দিয়ে বলতাছি সারা বাংলাদেশে আগুন জলবে। আপনার পিতার জন্মশতবার্ষিকী পালন করতে পারবেন না। আমাদেরকে ছোট করে দেখবেন না।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে শহরের ডিআইটি মসজিদের সামনে ভারতের দিল্লিতে মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আবদুল আউয়াল বলেন, আপনার সুন্দর অনুষ্ঠানকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে হলে মোদির পক্ষ হতে ভারতের মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। মোদিকে এদেশে আনলে রাজপথে রক্তের বন্যা বয়ে যাবে। আল্লামা আহমদ শফিকে নিয়ে আমরা রাজপথে নামবো। প্রয়োজনে মোদির বিমানকে রাজপথে আটকিয়ে দেয়ার চেষ্টা করবো।
তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে এই দেশে যত সংখ্যালগু আছে তারা আমাদের কাছে আমানত। আমাদের নবীর শিক্ষা সংখ্যালগুদের উপর যেন কোন দিন আক্রমণ না হয়। এই সংখ্যালগু লোকেরা তাদের মন্দিরে তারা নিজেরা হামলা করে আমাদের ঘায়েল করার জন্য মামলা করবে। আর এজন্য মুসলমান ভাইয়েরা সোচ্চার থাকবেন। তারা যেন তাদের গায়ে আগুন ঢেলে আমাদের দোষি সাব্যস্ত না করতে পারে।
তিনি আরও বলেন, ভারতের মধ্যে যারা মুসলিম তারা সংখ্যালগু। আল্লাহর রাসুল বলেছেন, এক প্রতিবেশি থেকে যদি আরেক প্রতিবেশী নিরাপদ না হয়, সে দুনিয়া এবং আখিরাতে বরবাদ। আমরা ভারতের প্রতিবেশী রাষ্ট্র। ভারতের সংখ্যালগু মুসলমানদের জুলুম করবা আমরাতো সহ্য করবো না এবং আমার আল্লাহও সহ্য করবে না। ভারতকে টুকরা টুকরা করে আল্লাহ ধ্বংস করে দিবে। নামাজরত অবস্থায় ইমামকে গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের দেশে মসজিদে আগুন জ্বালিয়ে দেয়া হচ্ছে। মুসলমান ভাইদের জান-মালের নিরাপত্তা নেই। আমরা বাংলাদেশি মুসলিমরা চুপচাপ আঙুল মুখে দিয়ে বসে থাকবো, আর মোদি সরকার আইসা এখানে রঙের গাইন গাইবা তা কোন দিন হতে দিবো না।
মাও. আবদুল আউয়াল বলেন, আমাদের উপর হুলিয়া জারি করার জন্য তারা তাদের মন্দিরে আক্রমন করবে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। মুসলমানরা উগ্রপন্থী নয়। আমরা শান্তি প্রিয়। ভারতের ঘটনাকে ওবায়দুল কাদের বলেছেন এটা তাদের অভ্যন্তরীন বিষয়। তাদের বিষয়ে আমাদের নাক গলানো উচিৎ না। বাংলাদেশের মানুষ যখন মোদিকে আটকিয়ে দিবে তখন এটাকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে ক্ষান্ত থাকবেন। অন্য কোন কথা বলতে পারবেন না। আগামি এক সপ্তাহের মধ্যে যদি সরকারের পক্ষ হতে কোন প্রতিবাদ জানানো না হয় আমরা বৃহত্তর কর্মসূচি দিব।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ওলামা পরিষদের সহসভাপতি মাওলানা আবদুল কাদির, হারুন অর রশিদ, ইসমাইল আব্বাসি, সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল সিরাজী, মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা মনোয়ার হোসেন প্রমুখ।


