Logo
Logo
×

নগর জুড়ে

সাংসদ শামীম ওসমানকে নবনির্বাচিত সায়েম প্লাজা বণিক সমিতির শুভেচ্ছা

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০ পিএম

সাংসদ শামীম ওসমানকে নবনির্বাচিত সায়েম প্লাজা বণিক সমিতির শুভেচ্ছা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত সায়াম প্লাজা বণিক সমিতির নেতৃবৃন্দ। 


বৃহস্পতিবার সন্ধ্যায় চাষাঢ়া রাইফেল ক্লাবে নবনির্বাচিত কমিটির সভাপতি হাজী হাসান ইমামের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলকে ফুল দিয়ে শুভেচ্ছা তারা।


এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সহসভাপতি শাহ্ আলম খন্দকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সম্পাদক সজল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কোষাধ্যক্ষ শামীম উর রহমান পাভেল, সহ কোষাধ্যক্ষ নারায়ণ সাহা, প্রচার সম্পাদক শামসুল হক খোকন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি সায়েম প্লাজা বণিক সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে হাজী হাসান ইমামকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে সায়েম প্লাজা বণিক সমিতির কমিটি গঠন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন