না’গঞ্জে হোমিওপ্যাথিক রোগীলিপি ও রেপাটরী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম, নারায়ণগঞ্জ এর উদ্যোগে দিনব্যাপী হোমিওপ্যাথিক রোগীলিপি ও রেপাটরী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ বার একাডেমী হলরুম প্রাঙ্গণে হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম এর সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও শিক্ষক সমিতির সভাপতি (কেন্দ্রীয় কমিটি) ডাঃ মোঃ কামারুজ্জামান ভূঞা।
প্রধান আলোচক ছিল ডাঃ আহাম্মদ হোসেন ফারুকী বি.এইচ.এম.এস ( ঢাকা বিশ্ববিদ্যালয়) ও প্রতিষ্ঠাতা এইচ.এস.আর.এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল তানজিম হেমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক ও আন্তজাতিক সংগঠন (এল.এম.এইচ.আই), ডাঃ জি.এম. জাব্ববার চিশতী কল্যাণী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও নিবাহী পরিচালক, তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ শারমীন আক্তার ভূঞা, একই কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি ডাঃ সাঈদ হাসান খান, হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির (কেন্দ্রীয় কমিটি) সহ-সভাপতি ডাঃ এম. ডি. জি মাওলা ও হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ রোকেয়া বেগম।
প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে রোগীলিপি ও রেপাটরীর গুরুত্ব নিয়ে গঠনমূলক বক্তব্যে রাখেন। শুভেচ্ছা বক্তব্যে রাখেন উক্ত সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ মোঃ হারুনুর রশিদ, যুগ্ন-সাধারন সম্পাদক ডাঃ জ্যোস্না আক্তার, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মোমেনউদ্দিন, ডাঃ রায়হান, ডাঃ রোজি আক্তার, ডাঃ কাজী মোঃ নজরুল ইসলাম, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ রিপন, ডাঃ কাজী ইব্রাহীম, ডাঃ কাজী হেলাল, ডাঃ সাকিরা কাওছার, ডাঃ আসমা আক্তার মুন্নী, ডাঃ কুলসুম, ডাঃ আব্দুল মন্নাফ, ডাঃ মোঃ হানিফ মিয়া, ডাঃ মোঃ তরিকুল ইসলাম ও ডাঃ মাহাবুব সারোয়ার।
ঢাকা-নারায়ণগঞ্জ হতে আগত প্রায় শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকসহ বিভিন্ন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা উল্লেখিত কর্মশালায় অংশগ্রহন করেন।


