Logo
Logo
×

নগর জুড়ে

অসুস্থ্য আরাফাত চৌধুরীর জন্য দোয়া চাইলেন সতীর্থরা

Icon

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩১ পিএম

অসুস্থ্য আরাফাত চৌধুরীর জন্য দোয়া চাইলেন সতীর্থরা
Swapno

যুগের চিন্তা ২৪ : মহানগর বিএনপির অন্যতম সদস্য আরাফাত চৌধুরী গুরুত্বর অসুস্থ্য। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে প্রথমে নগরীর খানপুর ৩০০ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

 

পরে অবস্থার অবনতি হলে দিবাগত রাত ৩টায় তাকে বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে ডাক্তারদের নিবির পর্যবেক্ষণে রয়েছেন।

 

আরাফাত চৌধুরী সুস্থতা কামনা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার স্বজন ও সতীর্থরা। তার দ্রুত সুস্থ্যতার জন্য যার যার ধর্মমতে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া চেয়েছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন