স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে তৃতীয় শ্রেণির কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ পদবী পরিবর্তন, পদোন্নতি সুযোগ সৃষ্টি, বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেটে সহকারী সমিতি (বাকাসস) কর্মবিরতি পালন করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন তারা।
কর্মবিরতির সময় বক্তব্যে রাখেন, কালেক্টরেটে সহকারী সমিতি (বাকাসস) জেলা সভাপতি প্রাণ কৃষ্ণ, অফিস সহায়ক আক্কাস, নাজমা বেগম, হালিমা আক্তার, আনোয়ার হোসেন, সোলাইমান মিয়া, আব্দুর রহমান, বাবুল মিয়া, হানিফ রহমান, সেকান্দার ও কৌশিক প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এ দাবিতে আগামী কাল সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। এসময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তরা। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন বলে জানা গেছে। একই দাবিতে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি চলবে।


