Logo
Logo
×

নগর জুড়ে

ওসমান পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করলেন মেয়র আইভী

Icon

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৫ পিএম

ওসমান পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করলেন মেয়র আইভী
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য খান সাহেব ওসমান আলী, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক একেএম শামসুজ্জোহা, ভাষা সৈনিক নাগিনা জোহা এবং মুক্তিযোদ্ধা ও সাংসদ নাসিম ওসমানের কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রথমে নিজ পিতা নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার কবর জিয়ারত করেন। পরে তিনি ওসমান পরিবারের প্রয়াতদের কবর জিয়ারত করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন