Logo
Logo
×

নগর জুড়ে

পথ শিশুদের নিয়ে শিক্ষা সফর ও প্রীতিভোজ

Icon

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩১ পিএম

পথ শিশুদের নিয়ে শিক্ষা সফর ও প্রীতিভোজ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উৎসর্গ করে পথ শিশুদের নিয়ে শিক্ষা সফর ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিশু একাডেমির মিলনায়তনে চানমাড়ি রেললাইনের শ্রুতি বিদ্যাপীঠের শিশুদের নিয়ে এ শিক্ষা সফর ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

 

শিশু একাডেমির বিভিন্ন কক্ষে তাদের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখে শিশুরা। এ সময় শিশুরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। পরে একাডেমির সম্মেললন কক্ষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রুমন রেজা, জেলা সরকারি গণগ্রন্থাগারের অবসরপ্রাপ্ত গ্রন্থগারিক এম এম মোশাররফ হোসেন, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডা. জি এম জব্বার চিশতী এবং জেলা রোভারের কমিশনার আরিফ মিহির। 

 

বক্তারা পথ শিশুদের লেখা-পড়ার দিকে মনযোগী হওয়ার কথা উল্লেখ করে বলেন, তোমর মনযোগ দিয়ে লেখা-পড়া করবে। জীবন তোমাদের, তাই তোমদের জীবন তোমদেরকেই গঠন করতে হবে। তোমরা যে বিদ্যালয়ে এখন পড়াশোনা করছো সেখানকার শিক্ষকদের কথা শুনবে। আমরা তোমাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা করার চেষ্টা করবো। পরে শিশুসহ উপস্থিত অতিথিরা প্রীতিভোজে অংশগ্রহণ করেন। 

 

শিক্ষা সফর ও প্রীতিভোজে শ্রুতি বিদ্যাপীঠের প্রায় ৪০ জন শিশুসহ শিক্ষকবৃন্দ, বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন